spot_img

পরমাণু চুক্তিতে ফিরে যেতে ইরান অন্তহীন আলোচনায় রাজি নয়

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ইরান পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার আলোচনা অন্তহীনভাবে চালিয়ে যেতে আগ্রহী নয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার এ কথা জানান।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার পরিত্যাগ করারও আহ্বান জানিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৫ সালে ইরানের সাথে যে পরমাণু চুক্তি করা হয় তা ডোনাল্ড ট্রাম্প এসে বাতিল করে দেন। তিনি ইরানের উপর একতরফা অবরোধও আরোপ করেন।
সম্প্রতি ভিয়েনায় চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার বিষয়ে গত ৬ এপ্রিল যে আলোচনা শুরু হয় তাতে ইরান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে পরোক্ষভাবে ।
ইরানের সাথে করা পরমাণু চুক্তিটি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশান  (জেসিপিওএ) হিসেবে পরিচিত।
সায়িদ খাতিবজাদেহ টুইট করে বলেন, যুক্তরাষ্ট্র চুক্তিটি ধ্বংসের চেষ্টা করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ