spot_img

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশের কোথাও কোথাও ভারী বর্ষণসহ বিভিন্ন স্থানে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা দিতে পরবর্তী ২৪ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা,বরিশাল  ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ  হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।
সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী  ধরনের ভারী থেকে ভারী বর্ষণের  সম্ভাবনা রয়েছে।
এদিকে সারাদেশ দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আগামী তিনদিনে বৃষ্টিপাত বাড়তে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা  রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং  সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২৪ দশিমক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, সৈয়দপুরে  ৪৫ মিলিমিটার,ফেণীতে ৩১ মিলিমিটার,  দিনাজপুরে ২৮ মিলিমিটার,বগুড়ায় ২৭ মিলিমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের  উওরাঞ্চল  হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর -পশ্চিম  বঙ্গোপসাগরে অবস্থানন করছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি  সক্রিয় এবং  উত্তর বঙ্গোপসাগরের অন্যস্থানে মাঝারী অবস্থায় রয়েছে।
ঢাকায় আজ সূর্যান্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং কাল সোমবার  সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ