spot_img

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১৮

নোয়াখালী প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

জেলার সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় আজ দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৮ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবারহাট পশ্চিম বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে চট্টগ্রামগামী রুপসী বাংলা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ও ফেনী থেকে লক্ষ্মীপুরগামী যমুনা সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে এক যুবক নিহত ও দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ