মাহমুদুল হাসান রতন , ময়মনসিংহ , জনতারআদালত.কম । ১২ অক্টোবর, ২০১৭ ।

২২ অক্টোবর ২০১৭ খ্রি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় নিসচা ময়মনসিংহ শাখার এক প্রস্তুতি সভা নিসচা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলার আহবায়ক আব্দুল কাদের চৌধুরী মুন্নার সভাপতিত্বে, সদস্য সচিব সাংবাদিক মাহমুদুল হাসান রতনের আহবানে এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আল আমিন আলভি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আল হাজুর রহমান সবুজ ,সুধীপ ভৌমিক, জাকির হোসেন, মো. হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, এসএম হোসেন আলী, সারোয়ার জাহান, ইফতেকার আলম পারভেজ, আবুল মুনসুর, বাসির উদ্দিন ভূইঞা, সারোয়ার জাহান খান সোহাগ প্রমুখ।


























