আজিজ খান, সিলেট, জনতারআদালত.কম । ১২ অক্টোবর, ২০১৭ ।

গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুত্বর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে সংবাদ পাওয়া গেছে।
বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা যায়, ভূমি সংক্রান্ত মালিকানার বিষয়কে কেন্দ্র করে নিজ আত্মীয় স্বজনদের হামলায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের সেলিম উদ্দিন (৪২) গুরুত্বর আহত হওয়ার পর হামলাকারীদের ভয়ে তার স্ত্রী সন্তানেরা অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা যায়। এব্যাপারে সেলিম উদ্দিনের স্ত্রী শিফা বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি তার স্বামীর ভাই শরফ উদ্দিনকে অভিযুক্ত করে বলেন তিনি লন্ডন থেকে হুকুম দিয়ে বিরোধের সৃষ্টি করলে শরফ উদ্দিনের পক্ষের লোকজন তার স্বামীকে খুন করার উদ্দেশ্যে গত ৭ অক্টোবর সন্ধ্যায় হামলা চালায়। এসময় হামলাকারীরা দারালো দা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে এতে সেলিম উদ্দিনের মাথা, বামহাত ও দুপায়ে গুরুত্বর যখম হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনার পর পর সেলিম উদ্দিনকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গুরুত্বর আহত অবস্থায় এখনো সেলিম উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে অভিযুক্ত করে এজহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায় তবে এব্যাাপারে কাউকে আটক করা যায় নি।


























