spot_img

নারায়ণগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণ, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, জনতারআদালত.কম । ১ সেপ্টেম্বর, ২০১৭ ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাবো এলাকায় একটি বাসা ঘিরে রেখেছে পুলিশ। ওই বাসায় বিষ্ফোরণে দুই জন আহত হওয়ার পর বাসাটি ঘিরে রাখে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ওই বাড়ির দেয়াল ভেঙে গেছে। পরে রূপগঞ্জ থানার পুলিশ আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত দুজন ওই ভবনে একই কক্ষে ছিলেন।

আহত দুজন হলেন মো. ইব্রাহিম (২১) ও মো. আয়নাল (৩০)। ইব্রাহিম উত্তরার কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজির তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবার নাম আবুল খায়ের। আয়নাল তাঁর দূর সম্পর্কের আত্মীয়।

নারায়ণেগঞ্জের পুলিশ সুপার মইনুল হক জানান, এঘটনায় কোনো নাশকতা বা জঙ্গি সম্পৃক্ততা আমরা এখনো পাইনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের লাইন থেকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি জানান, বিস্ফোরণের বিস্তারিত কারণ অনুসন্ধানে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ