ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১ সেপ্টেম্বর, ২০১৭ ।

একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দিকে আরও এক পা বাড়াল ভারত। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৮ রানে দুরমুশ করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭৫ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বুমরা, পন্ডিয়া এবং কুলদীপ।


























