spot_img

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ফারুক আহম্মেদ , সুনামগঞ্জ , জনতারআদালত.কম । ১২ অক্টোবর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের নয়াপাড়া এলাকা থেকে আনিছ ফরাজ (২৭) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত আনিছ ফরাজ উপজেলা সদর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে।

ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, উপজেলার রাজধরপুর গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে আনিছ ফরাজের নামে গত ২০১৬ সালে ধর্মপাশা থানায় দায়েরকৃত একটি মারামারী মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পলাতক আসামি আনিছ ফরাজ উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় ঘুরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি আরো জানান, আগামীকাল শুক্রবার সকালে ধৃত আনিছ ফরাজকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ