spot_img

গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আজিজ খান, সিলেট, জনতারআদালত.কম । ১২ অক্টোবর, ২০১৭ ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের আয়োজনে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা অফিসে ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক গণপরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো: লুৎফুর রহমান কে সংবর্ধনা প্রধান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল মুহিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিলেট জেলার সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ,সাবেক উপজেলা কমান্ডার আসমান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, পৌর কমান্ডার হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নম্রকান্ত দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবলু, পৌর সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, উপজেলার সন্তান কমান্ডের সদস্য আরাফাত হোসেন সোহাগ প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ