ফারুক আহমেদ, সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাই নামক নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত লক্ষে স্থায়ীভাবে একটি নৌ-পুলিশ ফাঁড়ির আনুষ্টানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জয়শ্রী ইউনিয়নের ওই নৌ-পথের তীরবর্তী শানবাড়ি বাজারে স্থানীয় নৌ-পুলিশের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এ স্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির আনুষ্টানিকভাবে উদ্ধোধন করেন ।
এ নৌ-পথের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন অনুষ্টানে উপস্থিত নৌ-পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন বড়ছড়া কয়লা সুল্ক স্টেশন থেকে কয়লা ও ফাজিলপুর থেকে বালু-পাথর বোঝাই করে প্রতিদিন শত-শত বাল্ক-হেড নৌকা এ নৌ-পথ দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে রপ্তানী করে আসছে। আর এরই সুযোগে এ-নৌ-পথে দীর্ঘদিন ধরেই একটি চাঁদাবাজ চক্রের অত্যাচারে চলাচলকারী নৌকার মাঝিরা অত্যাচারিত হয়ে আসছিল। আর ওইসব চাঁদাবাজদের দমনসহ যাতে করে নির্বিঘেœ এ নৌ-পথ দিয়ে নৌ-যানগুলো চলাচল করতে পারে এরই লক্ষে আজ এখানে স্থায়ীভাবে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপন করেছে সরকার। নৌ-পুলিশকে জোড়ালোভাবে এ নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও উপস্থিত নৌ-পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।
জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা শাহ আলী আকবরের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ পরিদর্শক ফজলুল হক মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, উপজেলা আওযামীলীগ নেতা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আল-আজাদ, ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার, শানবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান প্রমূখ।


























