রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা ছাত্রদল।
শনিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক শিপার মেহেদী ফেরদৌস, গাউছুল আজম শাহীন, শহর ছাত্রদলের আহবায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব সোহেল রানা খান, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক একরামুল ইসলাম মানিক ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল মোমেন আকন্দ কাওসার প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মনোয়ার ইসলাম কর্ণেল. . .


























