spot_img

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর রেকর্ড

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে। একই সময়ে সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৬২৮টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি।

২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ