spot_img

দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশের আট বিভাগের কোথাও কোথাও  বজ্রসহ বৃষ্টি এবং  বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী তিনদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমসাত্রা রাজশাহীতে ৩৬ ডিগ্রি এবং সর্বনি¤œ তাপমাত্রা রাঙামাটিতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,ফরিদপুরে ৮৯ মিলিমিটার,ডিমলায় ৬৮ মিলিমিটার,সন্দ্বীপে ৪৮ মিলিমিটার,টেকনাফে ৪০ মিলিমিটার,রাজশাহীতে ৩৯ মিলিমিটার,মংলাং ৩৪ মিলিমিটার,সৈয়দপুরে ৩০ মিলিমিটার এবং রাজারহাটে ২৮ মিলিমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং কাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ১৬ মিনিটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ