মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রনবাগ টি-এস্টেট লিমিটেড লি. এর অফিসে তাঁর ব্যক্তিগত অনুদানে উপজেলার পাড়িয়া ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে তিনি শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন তিনি। বস্ত্র বিতরণ শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সফর সঙ্গী হিসাবে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি প্রভাষক কৃষ্ট মোহন সিংহ, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্ট্রান যুব ঐক্য পরিষদের আহবায়ক ও লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক সুজন ঘোষ প্রমুখ।


























