spot_img

দুবাইয়ের টর্চ টাওয়ারে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৪ আগষ্ট, ২০১৭ ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আকাশচুম্বী একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ভবনটিতে আগুনের ঘটনা ঘটল। ভবনটি টর্চ টাওয়ার নামে পরিচিত। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, আগুনের শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ধ্বংসাবশেষ নিচে পড়ছে।
কর্তৃপক্ষ জানায়, ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ টাওয়ারগুলোর মধ্যে অন্যতম এই টর্চ টাওয়ারে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

এক টুইট বার্তায় সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘টর্চ টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।’

এর আগে ২০১৫ সালে টাওয়ারটিতে আগুনের ঘটনা ঘটেছিল ।
উল্লেখ্য, ২০১১ সালে ৭৯তলা বিশিষ্ট এই টাওয়ার চালু করা হয়। চালু হওয়ার সময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন। পরে আরও ছয়টি ভবন এই টাওয়ারকে ছাড়িয়ে গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ