দিনাজপুর প্রতিনিধি , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

দিনাজপুরের কাহারোলে বাস- মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন ৫জন। উপজেলার ১১মাইল এলাকায় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি কোচ পঞ্চগড় যাচ্ছিল। বেলা ৩টার দিকে কাহারোল উপজেলার ১১ মাইল কান্তাফার্ম এলাকায় বিপরীতগামী একটি প্রাইভেটকারকে কোচটি ধাক্কা দেয়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও দুই আরোহী নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


























