রবিউল হাসান , জামালপুর , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশের মাদক বিরোধী অভিযানে দিগপাইত থেকে আ’লীগ নেতা সহ দু’মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর তদন্ত কেন্দের ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ মহব্বত কবীরের নেতৃত্বে এসআই জসিম উদ্দিন, এএসআই আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার রাতে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা থেকে আ’লীগ নেতা মতিউর রহমান (৩৫) কে আটক করে।
তার নিকট থেকে ৩ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মতিউর রহমান দিগপাইত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। এর আগেও তিনি মাদকের অপরাধে ২ বার জেল হাজত খেটেছেন। অপরদিকে একই অভিযানে রঘুনাথপুর দিঘুলী গ্রামের লালন মিয়া (২২) কে ২ গ্রাম হেরোইন সহ আটক করে। গতকাল বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মত মহব্বত কবীর বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন দু’ একটি করে মাদক মামলা হচ্ছে। এবং মাদকের সাথে কোন আপস নেই। আমার পুলিশ মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থানে রয়েছে।


























