spot_img

ঠাকুরগাঁওয়ে নিশ্চিন্তপুর গোরস্থান থেকে ১১ মাস পার লাশ উত্তোলন

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের অটোচালক আল মামুনের লাশ ১১ মাস পর পুনঃ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে নিশ্চিন্তপুর গোরস্থান থেকে তার লাশ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিহত আল মামুনের ভাই সাদেকুল ইসলাম মামলার ময়নাতদন্তের ১ম রিপোর্টে নারাজী দেন। ফলে গত ২১ আগষ্ট ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম মরদেহ পুন:ময়নাতদন্তের আদেশ দেন। আদেশে বলা হয়েছে দিনাজপুর অথবা রংপুর মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্তের রিপোর্ট আগামী ২৪ অক্টোররের মধ্যে আদালতে দাখিল করতে হবে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ আগষ্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে নিশ্চিন্তপুর গ্রামের প্রতিবেশি রতনের লাঠির আঘাতে মারা যায় অটো চালক আল মামুন। এ ঘটনায় নিহতের ভাই সাদেকুল ইসলাম বাদী হয়ে রতনসহ ১২জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সে সময় ময়নাতদন্তে লাঠির আঘাতে নয়; হার্টএ্যাটাকে সে মারা যায় বলে জানানো হয়। পুলিশের পক্ষ থেকে এমন রিপোর্ট প্রত্যাখান করে মামুনের পরিবার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ