spot_img

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঘরের মাঠে ডাবলিনে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে ইতিহাস তৈরি করল আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ড্রুর শতরানে ভর করে প্রোটিয়াদের একদিনের ম্যাচে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে আয়ারল্যান্ড। এই প্রথমবার আইরিশদের কাছে হারতে হল প্রোটিয়াদের।

এদিন ডাবলিনে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তবে আয়ারল্যান্ডের অধিনায়ক বালবার্নি ওপেন করতে নেমেই প্রতিরোধ গড়ে তোলেন। প্রথমে পল স্টারলিং (২৭ রান) কিছুটা সঙ্গ দেন। তারপর দ্বিতীয় উইকেটে অ্যান্ডি ম্যাকব্রাইন ৩০ রান করে বালবার্নির সঙ্গে দলের রান টেনে নিয়ে যান। তবে প্রথম দুই উইকেট পড়ার পরে চার নম্বরে ব্যাট করতে নামেন হ্যারি টেক্টর। তিনি অনবদ্য ৭৯ রান করেন। মাঝে বালবার্নি ১০২ রানের অনবদ্য ইনিংস খেলে ফিরে যায়ার পরে শেষদিকে মাত্র ২৩ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন জর্জ ডকরেল। সবমিলিয়ে আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। ৫ রানে এইডেন মার্করাম ও ১০ রানে অধিনায়ক বাভুমা ফিরে যান। এরপরে ভ্যান ডার ডাসেনকে (৪৯ রান) সঙ্গে নিয়ে দলকে টানেন ওপেন করতে নামা জানেম্যান মালান। তিনি করেন ৮৪ রান। তিনি আউট হওয়ার পরে আর কেউ সেভাবে বড় রান পাননি। ডেভিড মিলার ২৪ রান, কাইল ভেরিন ১৩ রান ও কেশব মহারাজ ১৭ রান করেন। শেষ অবধি ২৪৭ রানে সব উইকেট হারিয়ে ৪৩ রানে হারতে হয় প্রোটিয়াদের।

 

 

 

 

//oi

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ