spot_img

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াত ছাত্রলীগ নেতা আজীবন বহিষ্কার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক মহিউদ্দিন রানাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হুসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রলীগ সভাপতি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয়  কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে আজীবন ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মহিউদ্দিন রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রানা শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র।

বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া রানা নিয়মিত পাস করলে এখন স্নাতকোত্তরের ছাত্র থাকতেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও ডিজিটাল জালিয়াতির মূল হোতা ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে সিআইডিতে হস্তান্তর এবং ১২ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার পরীক্ষা শেষে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ