ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার জুম্মার নামাজ পড়তে মসজিদে জড়ো হয়েছিলেন অনেকে৷ আচমকা সেখানে জঙ্গি হামলা৷ আত্মঘাতী সেই হামলায় মসজিদ প্রাঙ্গণ রক্তাক্ত৷ অন্তত ৩০ জনের দেহ পড়ে রয়েছে সেখানে৷রাজধানীর পিডি ১৩ নম্বর এলাকার ইমাম জামান মসজিদে হামলা হয়েছে৷
আফগান সংবাদ মাধ্যমের খবর, আত্মঘাতী হামলায় মসজিদের ভিতরেই অনেকের মৃত্যু হয়েছে৷ সেখানে প্রবল বিস্ফোরণ ঘটানো হয়৷ এদিকে বিস্ফোরণের শব্দে প্রবল আতঙ্ক ছড়ায় আফগান রাজধানীতে৷ মসজিদ ঘিরে রেখেছে সেনা বাহিনী৷
মাত্র ২৪ ঘণ্টা আগে কান্দাহারের সেনা ছাউনিতে ভয়াবহ জঙ্গি হামলায় ৪০ জনের বেশি সেনাকর্মীর মৃত্যু হয়েছে৷ তার আগে পরপর বিস্ফোরণ ও নাশকতায় রক্তাক্ত হয়েছে আফগান প্রদেশে পাকতিয়া৷ তার প্রতিবেশী শহর গাজনিতে হামলা হয়৷ দুটি হামলার দায় নেয় তালিবান৷ এখানে মৃত্যু হয়েছে ৭৩ জনের বেশি৷


























