spot_img

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলেও কোনক্রমেই যেন মাদক থামছে না। দিনের পর দিন বেড়েই চলেছে। প্রথমে শহর আর কিছু কিছু এলাকা মাদকের স্পটজোন হিসাবে চিহ্নিত থাকলেও বর্তমানে শহর থেকে শুরু হয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলকেও মাদক ভয়ঙ্কর ভাবে গ্রাস করেছে। এ মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজেরা, নিজেদের পরিবারসহ এলাকার সবাইকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা যেন কোন মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর মদদ না দেন তার অনুরোধ জানান বক্তারা। ‘আগে শুনুনঃ শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাদকবিরোধী র‌্যালি শেষে এক আলোচনা সভায় বক্তারা এসব মন্তব্য করেন।

বুধবার (২৬ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আ: সামাদ পান্না, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, কৃষি অফিসার শাফীয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফিরোজ জামান, বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান, ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ