spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

 

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২৫ জুলাই মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের পরিচালনায় ৮টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষেকরা ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করছেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ ২৫ জুলাই ২০১৭ হতে আগামী ০৯ আগস্ট ২০১৭ পর্যন্ত চলবে। এরপর নতুন ভোটারদের ছবিতোলা ও ডাটা এন্ট্রির কাজ ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ০২ অক্টোবর পর্যন্ত চলবে। উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম হালনাগাদ চলাকালীন নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সকল মানুষকে নিজ নিজ তথ্য দিয়ে কার্যক্রম সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ