spot_img

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালন

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

 

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস।

এ উপলক্ষে ২২ শে অক্টোবর রবিবার সকাল ৯টায় ঠাকুরগাঁও কালেক্টর চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আহমেদ, নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু মহী উদ্দীন, সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, টিএসআই কার্তিক চন্দ্র রায়, কারেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী মোহন্ত, সামাজিক সংগঠন সেবক এর উপদেষ্টা মামুন অর রশিদ মামুন, সংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, পৌর মহিলা লীগের সম্পাদিকা রেনুকা, আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের আহবায়ক মজিবর রহমান শেখ, জেলা প্রেস ক্লাবের আহবায়ক হামিদুর রহমান, জেলা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল আউয়ালসহ সকল ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ট্রাফিক আইন মেনে চলতে ও মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার বিভিন্ন নিয়ম-কানুন ও আইন মেনে চলতে হবে বলে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ