ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

‘সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী’ এই প্রতিপাদ্য নিয়ে ২২ অক্টোবর ২০১৭ খ্রি: রবিবার সকালে শহরের টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে পৌরসভার সামনে শেষ হয়।
জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার যৌথ আয়োজনে র্যালী শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরটিএ সহকারী পরিচালক মো. শহীদুল আযমের সভাপতিত্বে অনূষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রৌকৌশলী মো. মাসুদ খান, এসময় বক্তব্য রাখেন, আলম এশিয়া পরিবহনের চেয়ারম্যান ও নিসচা উপদেষ্ঠা এড. ইমদাদুল হক সেলিম, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার আহবয়ক আব্দুল কাদের চৌধুরী মুন্না, সদস্য সচিব সাংবাদিক মাহমুদুল হাসান রতন, আবুল কালাম আজাদ, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার আহম্মেদ রনি, মারুফ হোসেন কমল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীন চৌধুরী।


























