spot_img

ঠাকুরগাঁওয়ের ৩১ জন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ জন ভুয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার তালিকা তৈরী করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে অভিযোগ দেয়া হয়েছে।

১৬ সেপ্টেম্বর শনিবার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অফিসের হলরুমে তদন্ত অনুষ্ঠিত হবে। অভিযোগে জানা যায়, ২০১৬ সালের  ২মে চাড়োল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ওই ৩১জন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা দিয়ে তদন্তের জন্য লিখিত অভিযোগ জমা দেন। এরই প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি অভিযোগপত্রটি গ্রহন করেন।

পরে ৪ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তদন্ত নিজেই করবেন বলে জানান এবং নুন্যতম এডিসি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা কমান্ডারকে নিয়ে ফজলে আলমসহ ২৭ জনের বিরুদ্ধে তদন্ত করতে নির্দেশ দেন। জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলামকে আহবায়ক করে তদকন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ১৬ সেপ্টেম্বর রোজ শনিবার অভিযুক্তদের উপস্থিতেই বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিসের হলরুমে তদন্ত অনুষ্ঠিত হবে।

অভিযোগে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করেছেন। তারা ইতিমধ্যে কল্যান ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট হতে ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করে আসছে। অভিযুক্তরা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানেও চাকুরী করছে। ইতিমধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা ২৭ জনকে তদন্ত কমিটির আহবায়ক নোটিশ পাঠিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ