মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

সমিরউদ্দীন স্মৃতি কলেজের এইচএসসি পরীক্ষা ২০১৭ এর ফলাফল আমাদের হাতে এসেছে । জানা গেছে এ বছর ওই কলেজ থেকে মোট ৫৯১ জন ছাত্র-ছাত্রী ২০১৭ সনের এইচএসসি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪১ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। ফলে ওই প্রতিষ্ঠানের পাশের হার দাড়িয়েছে ৫৭.৭০% এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
শহীদ আকবর আলী কলেজের এইচএসসি ২০১৭ এর পরীক্ষার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। জানা গেছে এ বছর ওই কলেজ থেকে মোট ৪০০ জন ছাত্র-ছাত্রী ২০১৭ সনের এইচএসসি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৩ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। ফলে ওই প্রতিষ্ঠানের পাশের হার দাড়িয়েছে ৪৫.৭৫%।
কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি ২০১৭ পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে। জানা গেছে এ বছর ওই কলেজ থেকে মোট ১৪৭ জন ছাত্র-ছাত্রী ২০১৭ সনের এইচএসসি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৭ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। ফলে ওই প্রতিষ্ঠানের পাশের হার দাড়িয়েছে ৫২.৩৮%।
লাহিড়ী ডিগ্রী কলেজের এইচএসসি ২০১৭ পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে। জানা গেছে এ বছর ওই কলেজ থেকে মোট ৩২৯ জন ছাত্র-ছাত্রী ২০১৭ সনের এইচএসসি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬৫ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। ফলে ওই প্রতিষ্ঠানের পাশের হার দাড়িয়েছে ৫০.১৫%।


























