মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

সারা দেশের ন্যায় ২৩ জুলাই রবিবার দুপুর দেড়টার সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে মতে, বালিয়াডাঙ্গী উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৫৮ জন পরীক্ষার্থী এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে দিনাজপুর বোর্ডের আওতাধীন এইচএসসি এক হাজার পাঁচশত ৩২ জন, মাদরাসা বোর্ডের আওতাধীন আলিম ১শ ৫৮ জন এবং কারগরি বোর্ডের আওতাধীন এইচএসসি (বি.এম) ৩৬৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ফল বের হলেও একজনও পাশ করেনি বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই বগুলাবাড়ী স্কুল ও কলেজে। ফলাফল সীটে দেখা যায়, ওই কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে এবং ২ জনেই অকৃতকার্য হয়েছে।


























