spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী শহর সিঙ্গাপুরের মত করতে চাই: আকরাম আলী

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

 

সিঙ্গাপুরের মত পরিছন্ন শহর হবে বালিয়াডাঙ্গী বলে মন্তব্য করেছেন বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান ও বালিয়াডাঙ্গী বনিক সমিতির সভাপতি আকরাম আলী।

সম্প্রতি বৃহস্পতিবার(২০ জুলাই) বালিয়াডাঙ্গী চৌরাস্তা মৌড়, শহীদ মিনার ও স্মৃতি শৌধের মর্যাদা রক্ষায় যানযট নিরসনের জন্য বিভিন্ন পরিবহন ড্রাইভার ও ফুটপাতের দোকানদারদে ডেকে সচেতন করার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় বালিয়াডাঙ্গী বাজারের বিভিন্ন স্থানে এলোমেলো ভাবে ছড়িয়ে থাকা লাগামহীন গাড়ী থ্রি-হুইলার (পাগলু), অটো চার্জার, অটো রিক্সা, ভ্যানগাড়ী সহ সকলের নিদিষ্ট ষ্ট্যান্ড করে দিয়ে চৌরাস্তা বাজারকে যানযট মুক্ত ঘোষনা করেন তিনি।

বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে সবাইকে একত্রিত করে বলেন ধীরে ধীরে বালিয়াডাঙ্গী উপজেলাকে বাংলাদেশের একটি রোল মডেল উপজেলা তথা সিঙ্গাপুরের মত পরিস্কার পরিছন্ন এবং যানজট মুক্ত শহর গঠনের লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত রয়েছে। সবার সহযোগিতা ছাড়া একাই এ কাজ বাস্তবায়ন সম্ভব নয়।

বালিয়াডাঙ্গী শহরকে দুর্গন্ধমুক্ত রাখার জন্য বনিক সমিতির উদ্যোগে বাজারের রাস্তার দুই পার্শ্বে ড্রেন স্থাপন, নিজে উপস্থিত থেকে যথাসময়ে ড্রেন পরিস্কার করতে লক্ষ্য করা গেছে। পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নান ও বনিক সমিতির সদস্যবৃন্দ বালিয়াডাঙ্গী বাজার পরিদর্শন করেন। উল্লেখ্য, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চার পাশে ল্যাম্প পোষ্ট স্থাপনের মধ্য দিয়ে রাত্রিবেলা বালিয়াডাঙ্গী শহরকে আলোকিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ