spot_img

ঝিনাইগাতীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত ৬

ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

শেরপুরে ঝিনাইগাতীতে ইজিবাইক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। অাহত হয়েছে অারও ৬ জন।

শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,ঝিনাইগাতী উপজেলার ঘাঘড়া কবিরাজপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে হাজী সাহেব আলী ও ঘাঘড়া পটলপুর গ্রামের ফিরোজ মিয়া।

আহত ঝিনাইগাতীর সালদা গ্রামের শাহজামাল, হাতিবান্ধা গ্রামের সোহেল মিয়া, বালুচর গ্রামের রুকন মিয়া, প্রতাবনগর গ্রামের মোরাদ মিয়া, ঝিনাইগাতী বাজরের হযরত আলী ও সদর উপজেলার চরসাপমারী গ্রামের শান্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি দুইজনকে পাঠানো হয়েছে শেরপুর সদর হাসপাতালে।

ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার জানান, ব্যাটারিচালিত একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ