spot_img

আকাশে চক্কর দিলো সামরিক কপ্টার ও যুদ্ধবিমান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২ সেপ্টেম্বর, ২০১৭ ।

উত্তেজনা বাংলাদেশ-মায়ানমার সীমান্তে।

বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করল মায়ানমার এয়ারফোর্স।  একবার নয়, একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের এপারে ঢুকে পড়ে সামরিক হেলিকপ্টার।  এমনটাই অভিযোগ বাংলাদেশ সরকারের। ইতিমধ্যে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে মায়ানমারকে চিঠি দেওয়া হয়েছে।

মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে সেনাবাহিনীর হামলার মুখে বহু রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় ঢুকছেন।  তাদের উপর নজরদারি করতে গিয়ে আকাশ সীমান্ত পাড় করে বাংলাদেশের আকাশে একাধিকবার চক্কর কাটছে মায়ানমারের সামরিক কপ্টার।  ঘটনায় ক্ষুব্ধ ঢাকা।  ইতিমধ্যে কড়া বার্তা পাঠানো হয়েছে নেপিদ কে।

গত ২৭ ও ২৮শে অগাস্ট এবং ১লা সেপ্টেম্বর মায়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার আকাশসীমা লংঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে বলে জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শুক্রবাত উখিয়ার কাছে তিনবার মায়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করে বলে অভিযোগ।

বাংলাদেশ বলেছে, এসব ঘটনা বাংলাদেশের সঙ্গে মায়ানমারের যে সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক, তার পরিপন্থী। বাংলাদেশ মায়ানমারের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে সেকথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যদি এরকম আকাশসীমা লংঘনের ঘটনা ঘটতে থাকে, তা দুদেশের বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ককে ক্ষুন্ন করবে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ মায়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে।

এদিকে, আজ ঈদের দিন বাংলাদেশের আকাশে প্রচন্ড শব্দে বেশ কয়েকবার যুদ্ধবিমানের মহড়া দেখা গিয়েছে । কৌতুহলী জনমনে প্রশ্ন ছিলো যুদ্ধবিমানের উদ্দেশ্য নিয়ে । মায়ানমারকে জবাব দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ — এরকম উত্তরও ছিলো বিভিন্নজনের।

ইতিমধ্যে বাংলাদেশ-মায়ানমার যুদ্ধের আশংকা করে বেশ কিছু অনলাইন মিডিয়া সংবাদ প্রচার করছে, যার কোন সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই ।

 

//কেকে২৪৭

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ