spot_img

জয়পুরহাটে বিধিনিষেধ অমান্য করায় ২ লক্ষাধিক জরিমানা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ জয়পুরহাটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।  বিধিনিষেধ অমান্য করায় গত ৬ দিনে ২ লাখ ৫ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনে জেলার সকল শপিংমল, নিউমার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

সরকারের ঘোষিত লকডাউন ও বিধি নিষেধ পালনের বিষয়ে জেলার পাঁচ উপজেলা শহর, শহরতলীসহ প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে থাকা হাটবাজার  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের  নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে  পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মানুষকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন মোবাইল টীমের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও  শহরের গুরুতপূর্ণ র্  সড়ক গুলোতে টহল পরিচালনা করছেন।  বিধি নিষেধ অমান্য করায় গত ৬ দিনে ১৯৪ টি মামলায় ২ লাখ ৫ হাজার ৮শ টাকা অর্থদন্ড প্রদান করা হয় বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেদবতী মিস্ত্রী।

জেলা পুলিশের সদস্যরা শহরের মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে বিধিনিষেধ কঠোর ভাবে পালনে মাঠে থাকা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছেন বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ