spot_img

জামায়াত নেতা সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

জামায়াত নেতা আব্দুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের রায়ের বিষয়ে আনা আপিল শুনানি আগামী ২৬ অক্টোবর ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ দিন ধার্য করে আদেশ দেন। একই সঙ্গে আদালত রাষ্ট্র ও আসামী পক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধীর অপরাধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি সুবহানকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেয় ট্রাইব্যুনাল।

ঐ বছরের ১৮ মার্চ এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আব্দুস সুবহান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ