spot_img

আইসিইউতে মেয়র আনিসুল হক

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন।

 গত ২৯ জুলাই আনিসুল হক মেয়ের সন্তানের জন্ম উপলক্ষ্যে লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চার দিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন ঢাকা উত্তরের এই মেয়র, এর মধ্যে ২ দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ব্রেন স্ট্রোকের পরই আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়রের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও তার বন্ধু-সুহৃদরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ