spot_img

জামালপুর হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার- ৪

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর শহরের কথাকলি মার্কেটে অবস্থিত আবাসিক জামালপুর হোটেলে শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে।

জানা যায়, দীর্ঘদিন যাবত জামালপুর হোটেলে দেহব্যবসা হয়ে আসছে, এ ধরনের অভিযোগ ছিল স্থানীয়দের। ৫ আগষ্ট জামালপুর পুলিশ ফাড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলামের নির্দেশে এসআই আমিনুল ইসলাম, এটিএসআই নাজির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ওই হোটেলে অভিযান চালিয়ে শেরপুর জেলার রামেরচর গ্রামের মোঃ কালামের কন্যা মোছাঃ সপ্না বেগম (২০), শ্রীবর্দী উপজেলার ঘরগজরি পাড়া গ্রামের মৃত: ফজলুর রহমানের পুত্র মোঃ মতিউর রহমান (৫০), একই উপজেলার হোসাইনপুর গ্রামের আব্দুল বারেকের পুত্র ওমর আলী (৩০) ও জামালপুর সদর উপজেলার সাউনিয়া গ্রামের মোঃ নেওয়াজ আলীর পুত্র মোঃ পারভেজ (৩০) কে আটক করে।

 

জানা যায়, জামালপুর হোটেলে দীর্ঘদিন যাবৎ পারভেজ ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। এই সুযোগে হোটেল মালিক আকরাম খান ও সেন্টু খানের সহযোগীতায় অধিক অর্থ উপার্জনের লক্ষ্যে হোটেলে দেহ ব্যবসা চালিয়ে আসছিল।

গতকাল পুলিশ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হোটেলে অভিযান চালানোর জন্য স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জামালপুর হোটেলে গ্রেপ্তারকৃতদেরকে সদর থানার মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ