spot_img

জামালপুরে জেলা বি.এন.পি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

সু-নীতি,সু-শাসন, সু-সরকার প্রতিষ্ঠা লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে ১ কোটি প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ করছে।

এরই ধারাবাহিকতায় ৫ আগষ্ট জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের রাণী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোঃ সিরাজুল হক, সদস্য সুলতান মাহমুদ বাবু, শাহিদা আক্তার রিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার। উপস্থাপনায় ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এছাড়া বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক বিশেষ বিষয়ক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুব দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, জেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা ছাত্র দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজিব খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আন্দোলন ছাড়া উপায় নেই। আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কর্মী প্রয়োজন। আর এর জন্য সর্বপ্রথম প্রয়োজন সদস্য সংগ্রহ। বাংলাদেশের প্রতিটি  মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি’র কর্মী সংগ্রহের জন্য প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ করছে।

আমাদের লক্ষ্য  ১কোটি প্রাথমিক সদস্য সংগ্রহ। আশা করছি আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে। এই প্রাথমিক সদস্য সংগ্রহের জন্য জামালপুরে আমরা এর শুভ উদ্বোধন ঘোষনা করছি আজ। অনুষ্ঠানের শুরুতে মরহুম সকল বিএনপির কর্মীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান কাজি মশিউর রহমান।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ