spot_img

জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৪ অক্টোবর, ২০১৭ ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জামালপুর জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার সকাল সাড়ে এগারটার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের যুগ্মআহবায়ক ফিরোজ মিয়া ও জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ