spot_img

জামালপুর জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তীত

রবিউল হাসান লায়ন , জামালপুর,

জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

জামালপুরে যমুনার পানি কিছুটা হ্রাস পেলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। সংবাদ লিখা পর্যন্ত জেলার ৪৮টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছিল। এসব পানিবন্দিদের মাঝে খাদ্য সংকটসহ নানা দুর্ভোগ চরমে পৌঁছে গেছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক অাব্দুল মান্নান জানান, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৯ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে যমুনার পানি এখনো বিপদ সীমার ৭৮ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার সকাল পর্যন্ত জেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। এসব বন্যার্তদের মাঝে খাদ্য সংকট ক্রমেই তীব্র হচ্ছে। পানি বাহিত রোগসহ নানা সমস্যায় বন্যার্তদের মাঝে দুর্ভোগ চরম অাকার ধারণ করেছে। এছাড়াও জেলার ইসলামপুর উপজেলার ৭টি ইউনিয়ন  এবং দেওয়ানগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের সকল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার কারনে এখনো জেলার ২৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, জেলার বন্যা দুর্গত এলাকা সমূহের নানা সমস্যা গত শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বন্যার্তদের প্রয়োজনীয় সহযোগীতা করার নির্দেশ দিয়ে বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে সহযোগীতা করা সরকারের পবিত্র দায়িত্ব।

সেজন্য জেলার বন্যা কবলিত এলাকার নানা সমস্যা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। এছাড়াও বন্যার্তদের মাঝে এপর্যন্ত  ৩শ মেট্রিক টন চাল, নগদ ৫ লাখ ৬৫ হাজার টাকা এবং ৪ হাজার পেকেট শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ