spot_img

জামালপুরে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল ॥ স্মারকলিপি প্রদান

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান মুক্তা, প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আলী আকবর ফকির, সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল হামিদ, সিনিয়র যুগ্মআহবায়ক ফজলুর রহমান, যুগ্মআহবায়ক মো. আমির উদ্দিন, অধ্যাপক নওশের আলী, শিক্ষক রজব আলী ও আব্দুল্লাহ মাস্টার প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারলিপি প্রদান করে। বেসরকারি শিক্ষকদের দাবি, সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ বাড়ীভাড়া এবং পূর্ণাঙ্গ পেনশনসহ জাতীয়করণের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ