রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

জামালপুর জেলার শ্রমিক দলের সাবেক সভাপতি ও জামালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ফয়েজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

গত বৃহষ্পতিবার সন্ধ্যায় স্থানীয় স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরন সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ মোঃ আব্দুস সোবহান। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সুলতান মাহ্মুদ বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচাঁর করেছে। এই সরকারের কোনো জবাব দিহিতা নাই। তারা গণতন্ত্রকে অবরুদ্ধ করে দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে। বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ফয়েজুর রহমান ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক, তিনি মৃত্যুর আগ পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক বিশেষ বিষয়ক সম্পাদক লোকমান খান (লোটন), সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনউদ্দিন বাবুল, জেলা ওলামা দলের সভাপতি কাজী মাওলানা মশিউর রহমান, জেলা আইনজীবী ফোরাম এর সভাপতি এডভোকেট গোলাম নবী, জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জি: আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, মহিলা দল নেত্রী সাইদা বেগম শ্যামা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল হালিম, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জীবন কৃষ্ণ বসাক, যুগ্ম আহ্বায়ক আবু হান্নান, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক হারুনুর রশিদ রতন, সদস্য সচিব জাহিদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নওসের আলী, যুগ্ম আহ্বায়ক জাকিউল হাসান সাবু প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: রমজান আলী ।


























