spot_img

জামালপুরে বন্যার্তের মাঝে জেলা জেএসডির ত্রাণ বিতরণ

রবিউল হাসান লায়ন, জামালপুর,

জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার তিতপল্লা, মেষ্টা ও মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মুক্তি সংগ্রাম জাদুঘরে বন্যার্তদের মাঝে জেলা জেএসডির ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দিনবর সদর উপজেলা কামালখান  হাট সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে, হাজিপুর আলহাজ জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ও মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মুক্তিসংগ্রাম জাদুঘরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রাণ বিতরণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল  জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রথম  স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব।

তিনি সাত’শ জন বন্যার্ত মানুষের মাঝে চাল,ডাল ও শুকনো(ত্রাণ)  খাবার বিতরণ করেন। বিতরণ  কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক তানিয়া ফেরদৌসী, কেন্দ্রীয় জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন,জামালপুর জেলা জেএসডির সভাপতি মোঃ আমির উদ্দিন,সাধারণ সম্পাদক এড.তাজ উদ্দিন সবুজ,মেষ্টা ইউপি চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার ও তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সেলিম।

বিতরণ কালে আ স ম আব্দুর রব সারা বাংলাদেশে সমান ভাবে উন্নয়ন মূলক কর্মকান্ড সহ বন্যার্তদের পাশে দাড়ানোর  জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ