spot_img

জামালপুরে ছাত্রলীগ নেতা উজ্জলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রবিউল হাসান লায়ন, জামালপুর,

জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মােসলেম উদ্দিন উজ্জলের উপর দুর্বত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পৌর এলাকাবাসী। রোববার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসের সামনে পৌর এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

ছাত্রলীগ নেতা উজ্জলের পিতার অভিযোগ, গত ২২ আগস্ট দুপুরে আমার ছেলে উজ্জল পৌরসভার পাথালিয়া তার শ্বশুরবাড়ী থেকো বাড়ীতে ফিরার পথে এলজিইডির সামনে তার পথগ্রতিরোধ কর তাক মারধর কর। পর তাক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন রাতেই জামালপুর সদর থানায় উজ্জলের পিতা আব্দুর রব বাদী হয়ে পাথালিয়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে বাবু (২২) কে ১ নম্বর ও আরও ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ৩ নম্বর আসামী মোবিনকে গ্রফতার কর। এরপর পুলিশর আর কান আসামী গ্রেফতারের তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

জানা যায়, মানববন্ধন ও বিক্ষাভ মিছিল শেষে জামালপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন।

এ বিষয় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, মামলার পর পরই ৩ নম্বর আসামী মোবিনকে গে্রফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তরিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

ছাত্রলীগ নেতা উজ্জলের উপর হামলাকারীদের দুষ্টামূলক শাস্তি ও আসামীদের গ্রেফতারের দাবিতে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসন শান্ত, শহর আওয়ামী লীগের সদস্য এনামুল হক রিপন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সুজন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইসলাম দোলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বাবু, শহর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক পলাশ সরকার প্রমুখ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ