রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৯ নভেম্বর, ২০১৭ ।

” নদী বাঁচাও-পরিবেশ বাঁচাও ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে. পরিবেশ বাঁচাও আন্দোলন জামালপুর জেলা শাখার আয়োজনে আজ সকালে ফৌজদারি মোড়ে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি শফিক জামান.(পবা) আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারি আতিক মোরশেদ. (পবা)আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এড.ইউসুব আলী. প্রভাষক একেএম আশরাফুজ্জামান স্বাধীন. মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম. সাংবাদিক এমএ জলিল. নিরাপদ সড়ক চাই এর জামালপুর প্রতিনিধি এড.এমরুল হোসেন অংকুর প্রমুখ।

বক্তারা জামালপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান এবং যারা এই বালু তুলে বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান ।



























