রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর বসাকপাড়া মোড়স্থ সিএন্ডবি রোডে টিভিএস শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার সকালে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি সৈয়দ মাহবুবুল গণি বাবুল, জেলা যুবদলের আহ্বায়ক শহিদুল খান দুলাল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, টিভিএস কোম্পানীর এরিয়া সেলস্ ম্যানেজার ময়মনসিংহ জোনের নসিবুর রহমান, এরিয়া সার্ভিস ম্যানেজার মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, জামালপুর টিভিএস শো-রুমের প্রোপাইটর একরামুল হক খান সজিব।


























