spot_img

জামালপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসন ও মাদকমুক্ত কঠোর সিদ্ধান্ত

রবিউল হাসান , জামালপুর ,

জনতারআদালত.কম , ১০ জুলাই, ২০১৭ ।

 

জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি: জনতার আদালত ডটকম

 

 

 

জামালপুর শহরকে নিরাপদ ও যানজট, গরুজট এবং মাদকমুক্ত করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর উদ্দীন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কামরুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ।

সভায় অভ্যন্তরীন নারী পাচার রোধে জামালপুর যৌনপল্লী এলাকায় প্রশাসনিক নজরধারী বৃদ্ধি এবং দুই পাশে ‘নিষিদ্ধ এলাকা’ লেখা সাইনবোর্ড স্থাপনসহ প্রয়োজনে কেচিগেইট নির্মাণ করা, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপজেলাভিত্তিক রং দিয়ে চিহ্নিতকরণ এবং অটো ও সিএনজি স্ট্যান্ড নির্ধারণ করা, অটোচালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণায়ন করা, গেইটপাড় ও পাঁচ রাস্তা মোড় থেকে সিএনজি স্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তর করণে দ্রুত সময়ের মধ্যে যৌথ অভিযান পরিচালনা করা, শহরে বেওয়ারিশ গরুর উৎপাত বন্ধে খোয়াড় স্থাপন এবং সেখানে আটকে রাখার ব্যবস্থা করা, মাদক নির্মূলে যৌথ অভিযানের পাশাপাশি উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা করা, চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নজরধারী বৃদ্ধি করা, শিশু আইন বাস্তবায়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং এ্যাসিড সন্ত্রাস নির্মূল, যৌতুক প্রথা নিরোধসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ