রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম , ১ আগষ্ট, ২০১৭ ।

জেলার বকশীগঞ্জ থানায় লাশবাহী এম্বুলেন্স,পুলিশ টহল ভ্যানের চাবি হস্তান্তর, লাশ রাখার হিমাগার উদ্বোধন, ফটোষ্ট্যাট মেশিন, অটো জেনারেটর মেশিন হস্তান্তর এবং ওয়াইফাই ইন্টারনেট সংযোগ প্রদান, থানা চত্বরে একটি আধুনিক মানের কমিউনিটি পুলিশিং সম্মেলন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ.কে এম শহীদুল হক ওই সব কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষনা সম্পাদক দি ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও ময়মনসিং জেলা মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতীর নিজস্ব অর্থায়নে এসব উন্নয়ন কাজের উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না, ময়মনসিং বিভাগীয় রেঞ্জের ডি আইজি নিবাস চন্দ্র মাঝি, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা, সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বাবুল চিশতী ইন্ডাষ্টিয়াল পার্ক পরিদর্শন ও মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন। উল্লেখ্য যে বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতীর নিজস্ব অর্থায়নে বকশীগঞ্জ থানা আধুনিকায়নে প্রায় দুই কোটি টাকার সার্বিক উন্নয়ন কাজ হয়েছে।


























