রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম , ১ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরে জেলা যুবলীগের ও জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
অশ্রুঝরা আগস্ট মাসের শুরুতেই রাতের প্রথম প্রহরে জামালপুর জেলা যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে নেতাকর্মীরা।
জানা যায়, আগস্ট মাস উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে রাতের প্রহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এরই অংশ হিসেবে রাতের প্রথম প্রহরে বকুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি শোক মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম শুভ, সহ-সভাপতি অ্যাডভোকেট জাবেদুল ইসলাম জাবেদ, বিএম রাজন, শহর ছাত্রলীগের সভাপতি নূর হোসেন আবাহনী, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ হৃদয় প্রমুখ।
এছাড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























