রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ১০ নভেম্বর, ২০১৭ ।

১০ নম্ভেবর জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সেখানে নির্বাচন কমিশন ছাড়া কোন মন্ত্রীর ক্ষমতায় কাউকে বদলী করা যাবে না। নির্বাচনে আমরা আর খালি মাঠে গোল দিতে চাচ্ছিনা, সাহস থাকলে নির্বাচনে আসুন।

এছাড়া তিনি আরও বলেন প্রায় আটশত কোটি টাকা ব্যয়ে জামালপুরে এই মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদান । স্বাস্থ্য সেবায় সারা দেশে প্রায় চৌদ্দ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিকের কর্মী কাজ করে যাচ্ছে। আজ এই মেডিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো এতে করে এই জেলা সহ পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত উজ্জল করতে পারবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট শিল্পকে তার হারানো সোনালী দিন ফিরিরে দিয়েছেন। জামালপুরে জন্য আরও উন্নয়ন মূলক কাজ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক আব্দুল ওয়াকিলে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, জামালপুর সদরের সংসদ সদস্য আলহাজ মোঃ রেজাউল করিম হীরা, গনপূর্ত অধিদপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ^র ত্রিপুরা, জেলা প্রশাসক আহামেদ কবীর,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকীবিল্লাহ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহামেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পি পি এম, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম রতন, গনপূর্ত বিভাগ জামালপুর নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান, সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান ও সাজাহান আলী মন্ডল প্রমুখ।



























