spot_img

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ নভেম্বর, ২০১৭ ।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু গ্রেফতার হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পল্টন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

 পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক পল্টন থানার দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর অন্যান্য থানাতেও একাধিক মামলা রয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে উত্তরবঙ্গ জাতীয়তাবাদী ফোরামের অনুষ্ঠানের বক্তৃতা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান। বক্তৃতা শেষে আকরাম প্রেসক্লাব থেকে বেরিয়ে পল্টনের দিকে রওনা করেন। প্রেসক্লাব থেকে বেরিয়ে সামনের সড়কে আসতেই তাকে পল্টন থানার পুলিশ আটক করে।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে এক বিবৃতিতে আকরামকে গ্রেফতারের ঘ্টনার নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন মোড় থেকে আকরামুল হাসানকে আটক করে নিয়ে যাওয়া হয়। মূলত বর্তমানে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার ছাত্রদল নেতৃবৃন্দকে গ্রেফতা করছে, আর তারই শিকার হলো আকরাম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ