spot_img

চট্টগ্রামে সেনাবাহিনীর এপিসির সঙ্গে সিএনজির সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ নভেম্বর, ২০১৭ ।

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর এপিসির সঙ্গে একটি সিএনজি’র সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরের এ দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, “সেনা সদস্যরা হাটহাজারীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর লোকজন আছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ”

নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার বিবির হাটের পাঁচ পুকুরিয়ার রোকেয়া বেগম (৬০) ও তার ছেলে আবদুল মান্নান (৪০)। তারা অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরের হাটের মুন্সীর মসজিদ এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা।

হাটহাজরী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, “সেনাবাহিনীর কয়েকটি গাড়ি হাটহাজারীর চারিয়া ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল।

এর মধ্যে একটি সাঁজোয়া যান নিয়ন্ত্রণ হারিয়ে দুটো অটোরিকশাসহ খাদে পড়ে যায়। ”

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ